শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ
  • যোগাযোগ
  • 01711021919
  • ইমেইল
  • shashidaltahercollege@gmail.com
  • ঠিকানা
  • শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা - ৩৫২৬
  • নোটিশঃ
    Menu
    প্রতিষ্ঠাতার বানী

    Founder_Sir

    “অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে;

    সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম ।” -কবি কাজী নজরুল ইসলাম। 

    কোনো অন্ধ অনুকরণ নয়, বরং বোধের গভীর থেকে উচ্চারিত অনুভূতির স্বর্ণশস্য— শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ। আমার পিতৃতুল্য সহোদর, ব্রাহ্মণবাড়িয়া/ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের। তাঁর অবর্তমানে আমরা অভিভাবকশূন্য। আমাদের শক্তি তাঁর আদর্শ; সেই আদর্শ ও শিক্ষাকে ব্রত হিসেবে গ্রহণ করেছি আমরা। আমি আমার ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

    কলেজটির প্রতিষ্ঠাবর্ষ ২০০১। প্রতিষ্ঠার পর থেকে ২০২২ সাল পর্যন্ত এ কলেজের শিক্ষার্থীদের গড় পাসের হার ৯৯%। সঙ্গত কারণেই পশ্চাৎপদ সীমান্তবর্তী অঞ্চলে প্রতিষ্ঠিত এই শিক্ষানীড় কুমিল্লা শিক্ষাবোর্ডে এক সাফল্যগাথা নাম এবং সবার কাছে অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসেবে সমাদৃত।

    শুধু ভালো ফলাফলই এ কলেজের মূল পরিচয় নয়; সুশিক্ষা বিস্তারের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে কলেজের শিক্ষার্থীদের অনন্য অর্জন কলেজটিকে অধিষ্ঠিত করেছে সম্মানের ঈর্ষণীয় আসনে। সঙ্গত কারণেই শিক্ষার্থী ও অভিভাবকের কাছে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ এক নির্ভরতার প্রতীক।

    সৃজনশীল আগামী প্রজন্ম তৈরি করতে এ কলেজের সাথে সম্পৃক্ত প্রতিটি প্রাণ কাজ করছে নিজের সর্বশক্তি প্রয়োগ করে। কলেজটির জন্মলগ্ন থেকে যাঁরা এর উন্নয়নে, শিক্ষা ও মানবতার কল্যাণ সাধনে কাজ করেছেন ও করছেন, এবং যাঁদের অসীম সহযোগিতায় ও ভালোবাসায় আজ কলেজটি হৃদয়ে ধারণ করেছে মেধা ও ঐতিহ্য— তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা যে যার জায়গা থেকে জাতির মেরুদণ্ড সুশিক্ষিত আগামী প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখি।