এতদ্বারা প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা–২০২৬-এ আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে।
উক্ত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে আগামী ১০ আগস্ট, ২০২৬ (সোমবার) সকাল ১০:০০ টায় কলেজের ১০১ নম্বর হল রুমে অভিভাবকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে তাদের অভিভাবক (বাবা/মা) সহ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে।
নির্দেশক্রমে
(মোহাম্মদ আবুল হোসেন)
অধ্যক্ষ
শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ
শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।